রাজপথে পরীক্ষিত নেতারাই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন
……জিল্লুর রহমান জুয়েল
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আনন্দঘন পরিবেশর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, যারা আওয়ামী লীগের আদর্শকে বুকে ধারণ করে রেখেছেন এবং রাজপথে পরীক্ষিত নেতারাই এ কমিটির অন্তর্ভুক্ত হবেন। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১১ বছর ধরে দেশের উন্নয়নের কাজ করে বহিঃর্বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন। নেতৃত্বে যারাই আসবেন তারাই দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
গত শুক্রবার সকাল ১০টায় চরভৈরবী নতুন বাজার মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আহমেদ আলি মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব জমাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন প্রধানিয়া প্রমুখ।
২য় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জামাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর পরিচালনায় ডেলিগেটদের নিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল। এতে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ আলি মাস্টার পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, যুবলীগ নেতা ইউসুফ জুবায়র শিমুল ও ইলিয়াছ লিটনের নাম প্রস্তাব করা হয়। উভয় পদের প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রার্থী এবং ডেলিগেটররা একমত হয়ে হাইমচর ও চাঁদপুর জেলার নেতারা যে সিদ্ধান্ত দেন তারা তা মেনে নিবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, শাহজান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সাবেক আহ্বায়ক জালাল চৌকদার, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি হাবিবুর রহমান বেগ, উপজেলা আওয়ামী লীগ সদস্য শামসুল আরফিন বাবলু, মশিউর রহমান স্বপন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক এসএম আল-মামুন সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
