কচুয়ায় আলোর মশালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
‘করিব আঁধার দূর, জ¦ালিব আলোর মশাল’ এ শ্লোগানে চাঁদপুরের কচুয়ার সামাজিক যুব সংগঠন আলোর মশালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গুণীজন ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গত রোববার বেলা ১১টায় কচুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইমের সভাপতিত্বে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আ. মবিন ও ডেপুটি কমাণ্ডার জাবের মিয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ অলি, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন সংগঠন ও গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।