চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উদয়ন শিশু বিদ্যালয়ের ছোট ছোট সোনামণিরা সকালবেলা যখন জাতীয় সঙ্গীত পরিবেশ করে তার ধ্বনি সত্যি আমাকে প্রচন্ড আনন্দ দেয়। বীজ বপনের মূল কারিগর হলো প্রাথমিক শিক্ষকরা। উদয়ন শিশু বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। সঠিক পরামর্শ পেলে শিশুরা তার সঠিক লক্ষে পৌঁছাতে পারবে। শিশুদের বুঝিয়ে বিদ্যালয়মুখী করতে হবে। জিপিএ ফাইভ এর মতো আমরা যে সোনার পিছনে ছুটছি আসরে সেখানে সোনা নেই। বড় অফিসার না হয়ে শান্তি প্রিয় মানুষ তৈরি করতে হবে। যে মানুষ বাবা-মাকে শান্তিতে রাখবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সলিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহছানুজ্জামান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শংকর চন্দ্র দে, মো. মুশতাক আহমেদ খান, বিদ্যালয়ের শিক্ষক শিরীন আক্তারসহ শিক্ষকমন্ডলী।