
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন আগামি ২৯ মার্চ। এ নির্বাচনে বিজয়ী মেয়র হবে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের। কারণ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, বিএনপির মনোনীত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল- সবাই ১০নং ওয়ার্ডের ভোটার এবং বাসিন্দা।
গতকাল রোববার প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন। আগামি ২৯ মার্চ অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন মেয়র হবেন ১০নং ওয়ার্ডের।
গতকাল রোববার মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত তাদের দলের নেতা ও সমর্থকরা রস্য করে বলেন, তাহলে ১০নং ওয়ার্ড থেকেই নির্বাচিত হচ্ছে চাঁদপুর পৌরসভার আগামি দিনের নগরপিতা। এসময় ৩ প্রার্থীই বিষয়টি খুশির সাথে উপভোগ করেন। ৩ জন মেয়র প্রার্থী ১০নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হওয়ায় এই ওয়ার্ডের ভোটারদের প্রতি তারা আশাবাদ ব্যক্ত করে এই ওয়ার্ডের ভোটারদের মতো তারাও একজন ভোটার। কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে তারা নির্বাচনী খেলায় নেমেছেন।
