চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার
প্রায় ২৪ বছর পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রিয় কমিটি। জাসাস কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক নায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত এমদাদুল হক মিলনকে আহ্বায়ক, মোবারক হোসেন শিকদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাইনুল হক জীবনকে সদস্য সচিব করে ৫৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ১৯৯৪-৯৫ সাল থেকে চাঁদপুর জেলা জাসাসের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা রতন ও হারুন-অর-রশিদ। তারা দুইবার দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের পর আর কোনো জেলা জাসাসের কর্মকান্ড চোখে পরার মতো ছিল না। এতোগুলো বছর পার হওযার পর গত ২৮ ফেব্রুয়ারি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫৩ সদস্যের চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘ বছর পর চাঁদপুর জেলা জাসাসের আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় দলের কর্মকান্ডে প্রাণ ফিরে আসবে বলে দলীয় নেতা-কর্মীরা আশাবাদী।

০২ মার্চ, ২০২২।