চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
এসএসসি ০৬ ও এইচএসসি ০৮ চাঁদপুর ইউনিটির সদস্য মো. মাসুদ রানা ও তার পরিবারের উপর ন্যাক্কারজনক হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচী পালনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আসলে তার কাছে হামলার বিবরণ তুলে ধরেন এবং বিচার প্রার্থনা করেন চাঁদপুর ইউনিটির সদস্যরা।
এসময় মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, এসএসসি ০৬ ও এইচএসসি ০৮ চাঁদপুর ইউনিটির সদস্য মো. মাসুদ রানা ও তার পরিবারের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে- তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীরা মাসুদ ও পরিবরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। মাসুদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলাকারীদের আইনের আওতায় এনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হামলাকারীদের সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তরা।
মানববন্ধন কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর সদস্য অ্যাড. মুসলিম মিয়াজী, আ ফ ম ইলিয়াছ, এস এম সোহেল, মো. শিপন, কাজি রুবেল, মো. রাজন গাজী রাজু, মো. জসিম উদ্দিন রনি, মো. মোরশেদ তালুকদার, মো. ইসমাইল হোসাইন, মো. সজীব পাটোয়ারী, মো. মিশকাত শরীফ, মো. মিলন মোল্লা, মো. নূরে আলম রনি, মো. পাবেল পাটোয়ারী, মো. বাবু আনোয়ার, মো. ফারুক আহমেদ চাঁদসহ ০৬০৮ চাঁদপুর ইউনিটির সদস্যরা।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের যমুনা রোডে মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধের জের ধরে অতর্কিতভাবে হামলা চালিয়ে মো. মাসুদ রানা ও বৃদ্ধ বাবাসহ একই পরিবারের ৪ জনকে আহত করে। হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

০২ মার্চ, ২০২২।