বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের প্রতিবাদে
সজীব খান
কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কার্য ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন শপথচত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এমএ হাসান লিটন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি কিশোর সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, দপ্তর সম্পাদক তুহিন গাজী, ১৪নং ওয়ার্ড সভাপতি মাসুদ খান, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জিএম আরিফ হোসেন, মহিলা স্বেচ্ছাসেবক লীগসহ আরো অনেকে।
এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান, এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এদেরকে চিহ্নিত করে আইনের হাতে আনতে হবে।
১০ ডিসেম্বর, ২০২০।
