ফরিদগঞ্জে রোকেয়া দিবস পালিত

ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে  ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাকসুদা আক্তার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ইউএনও শিউলী হরি বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য নারীদেরই আরো বেশি করে এগিয়ে আসতে হবে। ফাঁকাস্থানে এসে নিজ নিজ অবস্থান গড়ে তুলবেন, সেই দিন শেষ। এখন পুরুষসহ অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই নারীদেরক নিজেদের স্থান শক্ত করতে হবে। আমরা যদি নিজেদের সর্বদা দুর্বল ভাবি তবে, কখনোই  আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে সমাজসেবা ও নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখার জন্য দুইজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

১০ ডিসেম্বর, ২০২০।