চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার আ. রহমান দুদুর রুহের মাগফেরাতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম আব্দুর রহমান দুদুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ এপ্রিল) বাদজুমা শহরের বেগম জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
মিলাদ ও দোয়ার আয়োজন করেন মরহুমের ছেলে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য ইউনুছ সোহেব। মিলাদ ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অফ কর্মাসের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম সালাউদ্দিন, সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, পৌরসভার কাউন্সিল আব্দুল মালেক শেখ, সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানসহ এলাকার মুসল্লিসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

১২ এপ্রিল, ২০২১।