মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দলীয় নেতাকর্মীদের সবসময় থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক জনপ্রতিনিধিদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে গরিব ও অসহায় মানুষের খোঁজ-খবর নিয়ে সাহায্য সহায়তা করতে হবে।
গত শনিবার (১০ এপ্রিল) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অনুমানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, দেশে আজ করোনার ভয়াবহতা রুপ নিয়েছে। এ করোনা থেকে নিজে এবং পরিবারের লোকজনকে রক্ষা করতে হলে নিয়মিতভাবে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। মানুষ করোনার মহামারী দিন দিন বৃদ্ধি হওয়ার পরও সরকারের বিধি-নিষেধ না মানায় এবং সবাইকে করোনার ছোবল থেকে বাঁচাতে আগামি ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন। শেখ হাসিনা দেশের জনগণের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের জানমাল নিরাপত্তা ও সব সুযোগ-সুবিধার জন্য কাজ করছেন বর্তমান সরকার।
শনিবার মতলব দক্ষিণ উপজেলার অসচ্ছল, গরিব ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অনুদানের ৩ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেন নুরুল আমিন রুহুল এমপি।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
১২ এপ্রিল, ২০২১।
