
মুজিববর্ষ জাকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
আনন্দঘন পরিবেশে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবাগত সভাপতি ইকরাম চৌধুরী।
সভার শুরুতে কার্যকরী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নবাগত সভাপতি ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। এছাড়া সদস্যদের নতুন বছরের ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সভায় মুজিববর্ষ পালনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় বার্ষিক কর্মপরিকল্পনা নির্ধারণ, কমিউনিটি সেন্টার ও মিলনায়তন উন্নয়ন, কামরুজ্জামান চৌধুরী লাইব্রেরি উন্নয়ন, বার্ষিক আনন্দ ভ্রমণ, অভিষেকসহ প্রেসক্লাবের বার্ষিক নিয়মিত কার্যক্রম প্রস্তাব ও সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি ইকরাম চৌধুরীর স্বাগত বক্তব্যের পর সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, শাহাদাত হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক অ্যাড. ইয়াসিন ইকরাম, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক ইব্রাহীম রনি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাদের পলাশ, আন্তর্জাতিক সম্পাদক শওকত আলী, সমাজকল্যাণ সম্পাদক মুনাওয়ার কানন, সদস্য পার্থনাথ চক্রবর্তী, আব্দুর রহমান, ওমর পাটওয়ারী, মুনির চৌধুরী, অ্যাড. মো. শাহজান মিয়া প্রমুখ।
