চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রহিম বাদশা। সভার শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
এছাড়া বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ চৌধুরী ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক শওকত আলী, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের, কার্যকরী কমিটির সদস্য গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, মির্জা জাকির, পার্থনাথ চক্রবর্তী, আব্দুর রহমান, মুনির চৌধুরী, এম এ লতিফ, মোশারফ হোসেন লিটন, শরীফ মো. আশ্রাফুল হক প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলহাজ ওমর পাটওয়ারী, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ইকরাম চৌধুরী ও সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমসহ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেতারত কামনায় একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর বিগত সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৩ জানুয়ারি, ২০২১।