চাঁদপুর প্রেসক্লাবের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব মাঠ এবং প্রেসক্লাব মিলনায়তনে ব্যাডমিন্টন, ক্যারাম ও দাবা এই ৩ ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, আল-ইমরান শোভন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়র সদস্য মুনীর চৌধুরীসহ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যরা।
সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, আমরা এ বছরও চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা সম্পন্ন হয়েছে। সামনে আমরা ফ্যামিলি ডে অনুষ্ঠানের আয়োজন করব। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রেসক্লাব কর্মকর্তাবৃন্দ পর্যায়ক্রমে এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়া উপস্থিত সব সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহারও প্রদান করা হয়।
এবার ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হয়েছেন তালহা জোবায়ের- মাজহারুল ইসলাম অনিক ও সাইফুল আজম-এম এ লতিফ জুটি।
ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন মাজহারুল ইসলাম অনিক ও রানারআপ তালহা জুবায়ের। ক্যারাম দ্বৈত চ্যাম্পিয়ন কাদের পলাশ-ওয়াদুদ রানা ও রানারআপ ইব্রাহিম রনি-অনিক জুটি। ক্যারাম একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কাদের পলাশ ও রানারআপ তালহা জুবায়ের। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ওয়াদুদ রানা ও রানারআপ তালহা জুবায়ের।
ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম ও কোষাধ্যক্ষ তালহা জুবায়ের।

০৮ ডিসেম্বর, ২০২৪।