আল আমিন ছৈয়াল :
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলাতুননেছা ভূঁইয়া।
বিদ্যালয়ের শিক্ষক মো. শাহ মিরানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. আব্দুল কাদের ফয়েজ কাজী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. লিটন মিজি, শিক্ষিকা শামছুন্নাহার, ফাতেমা বেগম, মনিরা বেগম, মমিন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি মো. মনির শেখ, প্রাক্তন ছাত্র মো. আল আমিন ছৈয়াল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল কারিম একাডেমীর শিক্ষক মাও. আবু জাফর।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ৪৭ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
