চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৮তম বার্ষিক সাধারণ সভা

আর্তমানবতায় রেড ক্রিসেন্ট সোসাইটি সবচেয়ে এগিয়ে
…………..আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

dav

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২১-২০২২) গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১৭০ সদস্য উপস্থিতির বাধ্যবাদকতা রয়েছে। গতকালের সভায় ৪৮ সদস্য উপস্থিত থাকায় তা’ মুলতবী ঘোষণা করা হয়।
এসময় স্বাগত বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেন, আন্তর্জাতিকভাবে আর্তমানবতায় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি সবচেয়ে এগিয়ে। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম চালু হয়। আপনারা জানেন, সারা বিশ্বে করোনার মহামরি চলমান। ইতোমধ্যে বাংলাদেশে করোনা মহামারীতে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। চাঁদপুরে মৃত্যুবরণ করেছেন ও অনেক আক্রান্ত হয়েছেন। মহামারী করোনা চলাকালীন সময়ে কেন্দ্রের সাথে কথা বলে আমরা তাৎক্ষণিক বিভিন্ন কর্মসূচি পালন করেছি ও এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ৪ বছর যাবৎ সুনামের সাথে এই সংগঠনের দায়িত্ব পালন করছি।
তিনি আরো বলেন, চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যাপক কার্যক্রম মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম ছিল স্বশিক্ষা কার্যক্রম। করোনা মহামারীর কারণে এই কার্যক্রম বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আবারো এ কার্যক্রম শুরু করা হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১৭০ সদস্যের উপস্থিতিতে সভার করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আজকের সভায় ৪৮ সদস্য উপস্থিত থাকায় সভা মূলতবী ঘোষণা করা হয়। আজ সোমবার সকাল ১০টায় মুলতবী সভার কার্যক্রম পুনরায় অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ডেলিগেট আলহাজ মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম, সেক্রেটারী ও ডেলিগেট এম এ মাসুদ ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. আবু নাছের পাটওয়ারী বাচ্চু, তমাল কুমার ঘোষ, মো. বেলায়েত হোসেন বিল্লাল গাজী প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২০।