কে এইচ রনি :
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ মো. শামছুল হক পাটওয়ারী ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার দপুরে বাদ জোহর মহামায়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই রাজনীতিবীদকে। আলহাজ মো. শামছুল হক পাটওয়ারী গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ মো. শামছুল হক পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা। তিনি যথেষ্ট সুনামের সাথে রাজনীতির পাশাপাশি শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম মহামায়া মাদ্রাসার সহ-সভাপতি, মহামায়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজার আগে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ফজলুল হক সরকার, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ, জেলা যুবলীগের সদস্য কামাল হেসেন খান লালু।
জানাজায় ইমামতি করেন উজানী পীরজাদা ও মহামায়া আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ মো. আশেক এলাহী।
মরহুমের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্তনা প্রদান করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মো. মুরাদ খান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়কারী মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু মোল্লা, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি আ. হান্নান খান মিলন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হাজি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিজি, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর গাজী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মহামায়া বাজার ব্যবস্থপনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ জালাল বেপারী, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহসানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কমিউনিটি পুলিশিং ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
