চাঁদপুর সদর উপজেলা পূজা পরিষদের মতবিনিময় সভা


স্টাফ রিপোর্টার
আগামি ৩০ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে চাঁদপুর উপজেলা পূজা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী।
তিনি তার বক্তব্যে বলেন, সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন। আমরা এ নির্বাচন পেছানোর জোর দাবি জানাচ্ছি। পূজা চাঁদপুর জেলার ঐতিহ্য। তাই যেভাবেই হোক এ ঐতিহ্য ধরে রাখতে হবে। কোন অবস্থাতে হারানো যাবে না। তাই আপনারা বিশেষ করে যুবক ও হিন্দু ছাত্র-ছাত্রী তাদের প্রতি আহ্বান। তারা যেন পূজার আচার আচরণ মেনে চলেন ও পালন করেন। খেয়াল রাখতে হবে আমাদের যেন বদনাম না হয় সেদিকে সকলের সজাগ থাকতে হবে। কেউ যেন আমাদের মাঝে কলহ সৃষ্টি করতে না পারে। আমরা আপনাদের বিদ্যুতের সমস্যার কথা বলেছেন আমরা সবার সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক বিমল চৌধুরী ও সাংগঠনিক গোপাল সাহা।
চাঁদপুর সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি সুশীল সাহার সভাপতি এবং সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের পরিচালনায় আরো বক্তব্যে রাখেন জেলা পূজা পরিষদের সমাজ কল্যান সম্পাদক লিটন সাহা, সদস্য সুমন সরকার জয়, জুয়েল কান্তি নন্দু, নির্মন রায়, অংশু সাহা।
সভায় চাঁদপুরের প্রায় সবকটি মন্দির ও পাড়া ও মহল্লা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।