মতলব দক্ষিণে জন্ম নিবন্ধন উদ্বুদ্ধকরণ র‌্যালি ও আলোচনা সভা

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের প্রকল্পের আওতায়

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের প্রকল্পের আওতায় জন্ম নিবন্ধন উদ্বুদ্ধকরণ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। গত ৯ জানুয়ারি মতলব নিউ হোস্টেল মাঠে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আনসার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মো. রেজাউল করিম, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপাদী দক্ষিণ ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, নারায়নপুর ইউপির চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাও দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল আল মামুন, খাদেরগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, মতলব পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবুল বাশার পারভেজ, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, লোকমান হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, শেখ ফজলুল করিম সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
আলোচনা সভায় জন্ম নিবন্ধন উদ্বুদ্ধকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে শত-শত লোকজন উপস্থিত ছিলেন।