বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল
…….যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের সম্মাননা পদক প্রদান
করা হয়েছে। গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় কর্মজীবনের শুরুটা কেটেছে, তাই আমি আপনাদের আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারিনি। জাতীয় পার্টির আমলে আমি চাঁদপুরে কাজ করি। আমি তখন চাঁদপুরবাসীর বেশ সহযোগিতা পেয়েছিলাম। প্রশাসনের জন্য ভাল একটি কর্মস্থল। ১৯৮৮ সালে থেকে ৬ বছরে চাঁদপুরে চাকরিকালীন সময়ে শামছুল আলম, লস্কর আবুল কালাম আজাদ, আবুল কাশেম, ইয়াকুব আলী স্যারকে পাই।
চাঁদপুরের অভিজ্ঞতা নিয়েই আমি আমার পরবর্তী কর্মজীবনে কাজে লাগাই। প্রশাসন ও জনগণের সম্মেলনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, একজন কৃতী জেলা প্রশাসক আপনারা পেয়েছেন। জেলার সব জনগণের উপকার হবে আপনাদের জেলা প্রশাসকের মাধ্যমে।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালের আগেই উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে ঠাঁই পাবো।
রোটারিয়ানরা যে ব্রত নিয়ে আপনারা কাজ করেন তাতে সমাজ উপকৃত হচ্ছে। যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ব্র্যান্ড নিয়ে আসছি। যুব সমাজের দ্বারা উৎপাদিত পণ্য বিক্রির জন্য সরকার কাজ করছে। প্রান্তিক এলাকার যেসব লোকজন কোন কাজ করেন না তাদের কাজে লাগানোর কাজ করছি। সবাইকে কাজের মধ্যে আনতে পারলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে।
স্কুলগুলোতে আগে অনেক খেলাধুলা হতো। প্রতিটি স্কুলে সারা বছরব্যাপী ক্রীড়া কর্মকাণ্ড চালানোর জন্য মন্ত্রণালয় জেলা প্রশাসকদের সাথে একত্রিত হয়ে কাজ শুরু করবে। এজন্য জেলা পরিষদ, পৌরসভা থেকে অর্থ সহায়তা নিতে পারেন। খেলাধুলার মধ্যে না থাকলে কিশোর ও যুব সমাজ পিছিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ। তিনি তার বক্তব্যে বলেন, ১৯০৫ সালে পল পি হ্যারিস সেবাধর্মী ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করেন। ১৯৩৭ সালে বাংলাদেশে এ ক্লাবটির যাত্রা শুরু। সেবামূলক কাজগুলো আরো বেগবান হলে সাধারণ জনগণ উপকৃত হবে। আপনাদের পরিকল্পনাগুলো আরো বিস্তৃত করলে আরো বেশি জনগণ উপকৃত হবে। সরকারের বাজেটের বড় একটি অংশ সুবিধাবঞ্চিতদের পিছনে ব্যয় হয়। আপনারা করোনার প্রাদুর্ভাবের সময় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন। বর্তমানে টিকা প্রদানের জন্য আপনারা প্রচারণার জন্য কাজ করবেন বলে আশা করি। কারণ, আপনারা সচেতন গোষ্ঠী।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, প্রাক্তন খেলোয়াড় মনোয়ার হোসেন চৌধুরী।
পুরো অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে পরিচালনা করেন পাস্ট প্রেসিডেন্ট রোটা. শেখ মনির হোসেন বাবুল, বর্তমান প্রেসিডেন্ট রোটা. তানভির আহমেদ মিয়া আরিফ, সেক্রেটারী রোটা. মো. ইমরান হোসেন, বিদায়ী প্রেসিডেন্ট রোটা. শবে বরাত সরকার, মো. মাকছুদুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ডা. মিজানুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট শরীফ মো. আশ্রাফুল হক।
অনুষ্ঠানে অনারারি মেম্বার হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ নতুন ৭ জন সদস্যকে রোটারি পিন পরিয়ে েেদন আমন্ত্রিত প্রধান অতিথি।
অভিষেক অনুষ্ঠানে এবছর গুণী খেলোয়াড় মনোয়ার হোসেন চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বিভিন্ন পেশায় নিয়োজিত ১৭ জনকে ভোকেশলান একসিলেন্সি সম্মাননা পদক দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শিক্ষক মোহাম্মদ হোসেন, ফেরদৌস আরা বেগম, বেস্ট প্রাথমিক শিক্ষক জাকির হোসেন ভূইয়া, মোসাম্মৎ তানজিলা জয়নাল আবেদিন, মোরশেদ আক্তার, পুলিশ কনস্টেবল জুয়েল কান্তি নাথ, পাপিয়া আক্তার, মো. জানে আলম, ভলান্টিয়ার সার্ভিসের জন্য মো. ফয়েজ আহমেদ, সোলাইমান হোসেন, এমাব মো. মাসুদ, মো. মুজিবুর রহমান, সৌভাগ্য রানি সাহা, বেস্ট ফায়ারম্যান লিটন আহমেদ, কৃষিবিদ মো. মোজাম্মেল হক তালুকদার, বেস্ট কমিউনিটি পুলিশিং সদস্য মুখলেছুর রহমান।
করোনাকালীন সময়ে ভলান্টিয়ার সার্ভিসের জন্য এম এ ওয়াদুদ মেমোরিয়ার ট্রাস্ট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, কিউআরসি, ডা. মিজানুর রহমান খান, হাজি মোশারফ হোসেন, নুরুল আমিন খান আকাশকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বিগত তিন বছর যাবৎ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
