চাঁদপুর-২ আসনে নৌকায় চড়ে এমপি হতে চান ১২ নেতা

মনিরুল ইসলাম মনির
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পুরাতনদের সঙ্গে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ তৃণমূলের নেতারা। চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছেন ১২ নেতা।
১৯ থেকে ২১ নভেম্বর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বাংলাদেশ যুবলীগের সাবেক মহিলা সম্পাদক জাকিয়া সুলতানা শেফালী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারী, বাংলাদেশ রেল শ্রমিক লীগের সভাপতি অ্যাড. হুমায়ুন কবির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো. লোকমান হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

২৩ নভেম্বর, ২০২৩।