চাঁদপুরে ইলিশ ধরায় ২৮ জেলে আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের পদ্মা-মেঘনায় গত মঙ্গলবার রাত থেকে বুধবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরায় পৃথক অভিযানে ২৮ জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে চাঁদপুর নৌ থানা পুলিশ আটক ২৮ জনের মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং বাকি ২০ জনকে ৪টি পৃথক নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।
আটক জেলেরা হলেন- রিপন বন্দুকশী (২০), আরিফ খান (২০), আল-আমিন বন্দকশী (২১), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), লোকমান মিজি (২১), আব্দুর রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২) ও শরীফ সৈয়াল (২৫)।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে ২৮জন জেলেকে ইলিশ নিধনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি ১৬জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

১৩ অক্টোবর, ২০২২।