চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৭১ জনের করোনা শনাক্ত

মোট আক্রান্ত ৩শ’ ৬৪

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৪ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) দুপুরে মোট রিপোর্ট এসেছে ২৭৪টি। এর মধ্যে করোনা পজিটিভ ৭১ জন। নতুন শনাক্তকৃতদের মধ্যে ৪ জন মৃত। মৃতদের মধ্যে চাঁদপুর সদরের ২ জন ও হাজীগঞ্জের ২ জন রয়েছেন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩৬৪ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১৫৭ জন, ফরিদগঞ্জে ৪৭ জন, হাজীগঞ্জে ৪২ জন, শাহরাস্তিতে ৩৪ জন, মতলব দক্ষিণে ৩০ জন, কচুয়ায় ২৩ জন, মতলব উত্তরে ১৬ জন ও হাইমচরে ১৫ জন।
এছাড়া জেলায় মোট ২৯ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১০জন, হাজীগঞ্জে ৫জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ২জন ও মতলব দক্ষিণে ১জন।

১২ জুন, ২০২০।