চাঁদপুরে জাতীয় পাট দিবস উদযাপন

পাটকে বাঁচাতে হলে পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে

সজীব খান
চাঁদপুরে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোবারক হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরোজা আক্তার, রানা মজুমদার, খাদ্য পরিদর্শক নাছির উদ্দিন, স্টার আলকায়েদ জুট মিলের কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, ডব্লিউ রহমান জুট মিলের উৎপাদন কর্মকর্তা মো. বদিউজ্জামান, অ্যাপলো কোল্ড স্টোরের ফোরম্যান জাহাঙ্গীর হোসেন, পাট ব্যবসায়ী বিল্লাল মাল, সুরুজ মিয়া, নূর মোহাম্মদ বতু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহম্মেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক রোটারিয়ান গোপাল সাহা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন বলেন, দিন দিন আমাদের দেশে পাট উৎপাদন কমে যাচ্ছে। পাটকে বাঁচাতে হলে পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে। বাংলাদেশে ভালো পাট উৎপাদনের, বাংলাদেশে উন্নত মানের পাট উৎপাদন হয়, আমাদের দেশের পাট সম্পদকে রক্ষা করতে হলে, পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। পাটকে বাঁচাতে হলে পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে, পাট থেকে ব্যাগ, বস্তাসহ বিভিন্ন উৎপান হয়ে থাকে। পলিথিন বর্জন করলেই আমাদের পাট উৎপাদন বাড়বে। তিনি আরো বলেন, পাট চাষের বিষয়ে কৃষকদের উৎসাহ করতে হবে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের পাটের বিষয়ে জানাতে হবে। সরকার পাট উৎপাদনের জন্য ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পাট উৎপাদনের বিকল্প নেই।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নতমানের পাট বাংলাদেশই উৎপাদন হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে পাট খাতকে এগিয়ে নিতে হবে। পাটের সুদিন ফিরিয়ে আনতে হবে। প্রকৃতি থেকে পাট সৃষ্টি হচ্ছে। পলিথিন পাটখাতকে ধ্বংস করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাট উৎপাদনে কৃষকদের উৎসাহ দিতে হবে। সরকার কৃষকদের পাটসহ বিভিন্ন বীজ বিনা পয়সায় দিচ্ছে। সঠিকভাবে সেসব কাজগুলো কলেই বাংলাদেশ পাটখাত দ্রুত এগিয়ে যাবে।

০৭ মার্চ, ২০২৩।