কৃষকরা যেন কোথাও অবহেলিত না হয়
………….জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
শাহ্ আলম খান
চাঁদপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকদের জন্যে অনেক সুযোগ করে দিয়েছেন। তারা যেন কোথাও অবহেলিত না হয়, সে ব্যাপারেও অনেক ব্যবস্থা করে রেখেছেন। কৃষকদের দেয়া অনুদান কৃষকের কাছে যেন ঠিকমত পৌঁছে তার দিকে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক করোনাভাইরাস নিয়ে আরো বলেন, প্রতিটি কৃষক যেন স্বাস্থ্যবিধি মেনে চলে তার দায়িত্ব আপনাদের সবার। চাকরি করার সময় অনেক কিছু না বললেও তা করতে হয়। করোনা নিয়ে কেউ বললে আপনি কাজ করবেন, তা ঠিক নয়। আপনার নিজের থেকেই কাজ করতে হবে।
সভায় পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মো. জালার উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল হক শরীফ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ইমরান হোসেন সজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, জেলা কৃষক লীগ সভাপতি জয়নাল আবেদীন প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৩ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
