বাগাদীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কোনো শিক্ষার্থী যেনো আর্থিক সংকটের কারণে ঝড়ে না পড়ে
………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

আল আমিন ছৈয়াল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি, ব্যক্তিগত সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে ঝড়ে না পড়ে। আপনারা জানেন শিক্ষা খাতে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সরকারের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমাদের বহু শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক সংকটের কারণে বিদ্যালয়ের ড্রেসটা পর্যন্ত কিনতে পারে না। কাজেই আজকের এই উদ্যোগটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। আসামিতোও আপনারা খবর রাখবেন কোথায় কোথায় শিক্ষার্থীরা এ ধরনের আর্থিক সমস্যায় রয়েছে।
বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
ইউপি সচিব মহিবুবুল আহসানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিয়াজী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আকিব প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ডাচ বাংলা-ব্যাংক বাগাদী চৌরাস্তা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়।
২৩ নভেম্বর, ২০২০।