
স্টাফ রিপোর্টার

চাঁদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)। কল্যাণ সভায় গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ সদস্য কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
এসময় চাঁদপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যারা পিআরএল গেছেন তাদের জেলা পুলিশ চাঁদপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেনসহ সব কর্মকর্তা ও সর্বস্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও সংকটে জনসচেতনতা সৃষ্টির জন্য সেপ্টেম্বর’১৯ এ শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী। এছাড়া শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন চাঁদপুর মডেল থানার (ওসি) মো. নাসিম উদ্দিন।
