চাঁদপুরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের সভা গতকাল সোমবার বিকেল ৫টায় সাহিত্য একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সদ্য প্রয়াত বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি পিযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কে এম মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. পিযূষ কান্তি বড়–য়া, প্রয়াত পিযূষ কান্তি রায় চৌধুরীর ছোট ভাই রুপন রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, সহ-সভাপতি উজ্জল হোসাঈন, মুহাম্মদ আলমগীর, মুক্তা পিযূষ, কার্যকরী সদস্য আমির হোসেন বাপ্পি, দীপক ভট্টাচার্য, যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, প্রচার সম্পাদক ফরিদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বর্ণ চক্রবর্তী, সদস্য গোলাম হোসেন রাব্বি, নূরে আলম পাটওয়ারী প্রমুখ।
সভায় প্রয়াত বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি পিযূষ কান্তি রায় চৌধুরীর স্মরণ সভা করার লক্ষ্যে উদযাপন পরিষদ গঠন করা হয়। এছাড়া ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেলা প্রশাসনের আয়োজনে ২১ শে বই মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।