চাঁদপুরে বিচার বিভাগের আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গত শনিবার সকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদের নেতৃত্বে আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মুর্শিদ আহামেদ, মোস্তফা শাহরিয়ার খান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশারফ ইউছুফ, ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল (যুগ্ম জেলা জজ) বিচারক বেগম সিরাজুম মুনিরা, সিনিয়র সহকারী জজ বেগম সানজীদা আফরীন দীবা, মাহমুদুল ইসলাম, বেগম শামসাদ জাহান, সহকারী জজ সুমাইয়া রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আযম, মো. কফিলউদ্দিন, শেখ সাদী, বেগম নাজমুন নাহার, সহকারী জজ আছমা জাহান নিপা, মহসিনা ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা জজশীপের কর্মকর্তা-কর্মচারীরা পরে মূল শোভাযাত্রায় অংশ নেয়।