শাহ আলম খান
চাঁদপুর শহরের পুরাণবাজার, পাল বাজার ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মানায় ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা না থাকায় ৬ জনকে ২ হাজার ৩শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের পুরান বাজার, পাল বাজার ও নতুন বাজারে বাজার মনিটরিং এবং স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিধি না মানায় ১ টি মামলায় ৪ জনকে ৩শ’ টাকা জরিমানা করা হয় এবং কৃষি বিপণন আইনে ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ জনকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মো. রেজাউল করিম ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।
৩ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
