ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, পৌরসভার মেয়র প্রার্থী হাজি কামরুল হাছান সাউদের সমর্থনে এলাকার যুব সমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাটিরগাঁও নাহার মার্কেটের সামনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে হাজি কামরুল হাছান সাউদ বলেন, প্রতিটি রাজনৈতিক কর্মীর স্বপ্ন থাকে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করা। বিগত দিনগুলোতে আমি জনপ্রতিনিধি না হয়েও সেই সেবাটুকু নিজের পরিশ্রমের মাধ্যমে দেয়ার চেষ্টা করেছি। আশা করছি আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রয়োজন আপনাদের দোয়া ও সমর্থন।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ছাত্রনেতা আহসান হাবীব মামুন, সাবেক যুবনেতা এসএ শিমুল হাসান, শাহাজান কবির জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাউদ।
এ সময় দলমত নির্বিশেষে এলাকার কয়েকশ’ লোক উপস্থিত ছিলেন।
৩ সেপ্টেম্বর, ২০২০।
