চাঁদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর শিকদার প্রকাশ ঝুমকা আলমগীরকে আটক করা হয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মোম ফ্যাক্টরী নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই মো. আবু হানিফ।
আলমগীর সিকদার শহরের পুরানবাজার মধ্য শ্রীরামদী এলাকার মোম ফ্যাক্টরী নামকস্থানের মৃত জয়নাল আবেদীন শিকদারের ছেলে। সে ২০১৮ সালের মাদক মামলা নং- জিআর-১৮২/১৮ এর এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি।
০৩ মার্চ, ২০২১।