চাঁদপুরে ৪ হাজার পরিবারকে আ.লীগের খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা আওয়ামী লীগ। গত রোববার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ৪ হাজার পরিবারের মাঝে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান ভূঁইয়া কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, আবু পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
১৭ আগস্ট, ২০২১।