চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার ও লিফলেট বিতরণ

Oplus_131074

প্রেস বিজ্ঞপ্তি
রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামস্থ বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বাওয়া) সেমিনার হলে বিকাল ৪টায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. মো. নজরুল ইসলাম নান্টু।
এসময় বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর (এডমিন) রোটা. সিপি ইব্রাহিম হাসান, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. পিপি আফিয়া খাতুন মীরা, রোটা. পিপি রওশন আক্তার, রোটা. পিপি কাজী হাসানুজ্জামান সান্টু, প্রেসিডেন্ট রোটা. নুসরাত জাহান (চিটাগাং মেরিন সিটি), প্রেসিডেন্ট রোটা. লুৎফর রহমান (চট্টগ্রাম হারবার), প্রেসিডেন্ট রোটা. সেলিম রেজা সাগর (ইসলামাবাদ), ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. দুর্জয় পাল, ইন্টার‌্যাক্টর নুজহাত ইসলাম, ফাইয়াজুল ইসলাম, বাওয়ার শিক্ষক খাদিজা বেগম, পারভিন আক্তার, সোহেলী হায়দার, নুসরাত জাহান। এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্তন ক্যান্সার থেকে সুরক্ষা পেতে সব ধরনের তামাক জাতীয় দ্রব্য, অতিরিক্ত প্রাণিজ আমিষ ও চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, মদ্যপান এড়িয়ে চলুন। এছাড়া প্রচুর শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার খান, সন্তানকে বুকের দুধ দিন। কায়িক শ্রম, হালকা ব্যায়াম কিংবা যোগব্যায়ামের অভ্যাস করুন। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এবছরের বৈশ্বিক প্রতিপাদ্য থিম হলো: “Every story is unique, every journey matters”। বাংলায় এর অর্থ দাঁড়ায়- “প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ।”এই প্রতিপাদ্যটির মাধ্যমে মূলত এটি বোঝানো হয়েছে যে, স্তন ক্যান্সারে আক্রান্ত প্রতিটি মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। তাদের টিউমারের ধরন, রোগ নির্ণয়ের সময়কাল, বয়স, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং চিকিৎসার সুযোগ পাওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকে। তাই প্রতিটি রোগীকে সহানুভূতি ও মর্যাদার সাথে দেখা এবং সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই থিমের মূল লক্ষ্য প্রতিরোধমূলক ব্যবস্থা অথবা সঠিক স্ক্রিনিং (ম্যামোগ্রাফি) বা বিশেষ ধরনের এক্স-রে। যার মাধ্যমে স্তনে অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে। সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সহায়তা জীবন বদলে দিতে পারে। আমরা সবাই মিলে আক্রান্তদের পাশে দাঁড়াই, তাঁদের শক্তিকে সম্মান জানাই এবং আশার বার্তা ছড়িয়ে দিই। কমিউনিটি জুড়ে এবং সীমানা ছাড়িয়ে, প্রতিটি কণ্ঠস্বরই সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

১২ অক্টোবর, ২০২৬।