চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের গাছের চারা রোপণ

প্রেস বিজ্ঞপ্তি
চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের উদ্যোগে প্রায় ৩ হাজার গাছের চারা রোপণ করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাই লেভেল রোডে অবস্থিত শাইনিং আওয়ার স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট উজ্জ্বল কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন রোটারি রিপসা কো-অর্ডিনেটর (সার্ভিস প্রোজেক্ট ) রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু, কো-অর্ডিনেটর (এডমিন) রোটা. সিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর রোটা. পিপি ক্যাপ্টেন আতাউর রহমান বাপ্পী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. সাবিনা কাইউম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. কাজী হাসানুজ্জামান সান্টু, রোটা. পিপি রেজাউল করিম, ইম্পেরিয়াল রোটারি ক্লাবের সদস্য রোটা. পিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, রোটা. পিপি মাসুদুর রহমান খান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. দুর্জয় পাল ও রোটা. ফাইয়াজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. ইঞ্জিনিয়ার সুবর্ণা দে চিটাগাং রেইনবো, প্রেসিডেন্ট রোটা. নুসরাত জাহান চিটাগাং মেরিন সিটি এবং রোটা. খালেদুর রহমান সাইফু।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সিপি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু গাছের চারা দিয়ে সহযোগিতা করার জন্য (BAT) ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রোটারী ক্লাবের প্রতিনিধিদের কাছে গাছের চারা হস্তান্তর করা হয়।
চারা গ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে—চিটাগাং রেইনবো, চিটাগাং লেক ভিউ, চিটাগাং হেরিটেজ, চিটাগাং ডাউন টাউন, এঙ্কর সিটি চিটাগাং, চট্টগ্রাম হারবার, চিটাগাং মেরিন সিটি, চিটাগাং খুলশী সেন্ট্রাল এবং রিভারাইন হালদা। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন গাছের চারা গ্ৰহণ করেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর সাউদার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটা. সিপি মো. নজরুল ইসলাম নান্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিনিয়র স্পেশাল এইড রোটা. পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটা. পিপি রেজাউল করিম (চিটাগাং ডাউনটাউন), রোটা. পিপি ফোরকান উদ্দিন (এনসিয়েন্ট চিটাগাং), প্রেসিডেন্ট রোটা. মো. সেলিম চিটাগাং ডাউন টাউন, সাউদার্ন ইউনিভার্সিটি কর্মকর্তা মনিরুজ্জামান, ইম্পেরিয়াল রোটারী ক্লাবের সদস্য রোটা. পিপি আব্দুল হাকিম, রোটা. পিপি মাসুদুর রহমান খান ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. দুর্জয় পাল।

১৫ আগস্ট, ২০২৬।