দৈনিক অনুপমার ১৯ বছর পদার্পণ উপলক্ষে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা কাল

প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আগামিকাল সোমবার বিকাল ৫টায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে দৈনিক অনুপমার ১৯ বছর পদার্পণ উপলক্ষে কৃতী ছাত্র-ছাত্রী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি। অনুষ্ঠানের আগে র‌্যালির উদ্বোধন করবেন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহবুদ্দিন আহমদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. বেলায়েত হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সদস্য মো. আবুল কালাম আজাদ, পরিকল্পনা বিভাগের সদস্য মো. জাকির হোসেন আখন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত সবাইকে বিকাল ৫টার আগে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দৈনিক অনুপমার সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন।