নানুপুর উবিতে জেন্ডার ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁদপুর ব্র্যাকের উদ্যেগে

স্টাফ রিপোর্টার
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেজনিন প্রকল্পের উদ্যেগে নানুপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্যদের জেন্ডার ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র প্রশিক্ষক মো. তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আফরোজ, হরিণা চালিতাতলী এডওয়ার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিলা দত্ত, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিন। প্রশিক্ষণে চারটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার আরো ৫টি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী নিয়ে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে প্রথম ব্যাচ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।