আবু তালেব সরদার
আগামি ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌরসভা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
উপজেলা কৃষক লীগের সভাপতি সাত্তার পাটওয়ারীর সভাপত্বিতে এবং সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মিজির পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হক, জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফর আলী সওদাগর, সহ-সভাপতি আহসান হাবিব নেভী, পৌরসভা আওয়ামী লীগের সদস্য মাহাবুব মোরর্শেদ, পৌর কৃষক লীগের সভাপতি এনায়েত পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটওয়ারী, সহ-সভাপতি হাসিম পাটওয়ারী, রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।
এসময় বক্তারা পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে এক হয়ে কাজ করার আশ^াস প্রদান করেন।
২৫ জানুয়ারি, ২০২১।
