আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেইচর জননী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও ২৫০ জন নারী সদস্যের মাঝে বিনামূল্যে জনপ্রতি দুইটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেইচর জননী মহিলা কল্যাণ সমিতির উপদেষ্টা মো. এনায়েত উল্লাহ মিয়া।
উল্লেখ্য, সমিতিটি ১৯৯০ সালে উপজেলা যুব উন্নয়নের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়। সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর অতি দরিদ্র অসহায় মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও কুটির শিল্পসহ হাঁস-মুরগি পালন এবং নানা পেশার সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া সমিতির পক্ষ থেকে গত ২০১৯ সালেও এলাকার ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
২০ সেপ্টেম্বর, ২০২১।
