ফরিদগঞ্জ ব্যুরো
যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ পৌর যুবলীগ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। বিকালে জেলা পরিষদ ডাকবাংলো থেকে বিশাল র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম সোহেল রানার পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিটু, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান জুয়েল পাঠান, পৌর যুবলীগের সদস্য ওমর ফারুক, ফিরোজ আলম।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, যুবলীগ নেতা এমরান হোসেন, পৌর যুবলীগ নেতা আ. সাত্তার মেম্বার, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল দেওয়ান, এমরান হোসেন মিজি, সাকিল পাঠান শামিম, সদস্য হাবিবুর রহমান পাটওয়ারী, আরিফ হোসেন বেপারী, বেলায়েত হোসেন রিপন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চাঁদপুর জেলার রাজনীতিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের কাছে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান একটি আদর্শের নাম। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি চাঁদপুরের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে একটি উজ্জ্বল নাম। একই সাথে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জননেত্রী শেখ হাসিনার কাছে একটি বিশ্বস্ত ও আস্তার প্রতীক। চাঁদপুর জেলার আপামোর জনসাধারণের কাছে তিনি সমান ভাবে সমাদৃত। কিন্তু সোমবার যুবলীগের সমাবেশের নামে পৌর মেয়র মাহফুজুল হক যেভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানকে নিয়ে যেসব বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন, তার কঠোর প্রতিবাদ জানাই। একই সাথে শিক্ষামন্ত্রীর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন পৌর মেয়র।
এ থেকে মেয়র সরে এসে ভাল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তির রাজনীতি বিশ্বাস করি। কিন্তু জাহিদুল ইসলাম রোমান ভাইকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য অব্যাহত রাখলে এর পরিণাম হবে ভয়াবহ।
তারা সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান উদ্দেশ করে বলেন, আপনি যাদের নিয়ে রাজনীতি করেন, তারা অপরাজনীতি করার চেষ্টা করছে। এরা ফরিদগঞ্জের রাজনীতির জন্য বিপজ্জনক। তাই এদের থেকে দূরে থাকার জন্য আপনার প্রতি অনুরোধ জানাই।
