ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আজান দিতে গিয়ে মাইকের স্লুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ খান (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে গত মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ইউনিয়নের সকদিরামপুর গ্রামের খান বাড়ির মসজিদে জোহরের আজান দিতে যায় মুয়াজ্জিন ইউসুফ। কিন্তু মাইকের স্লুইচটি অন করতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মাসুদ খানসহ অন্যরা হাসপাতালে চাঁদপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইউসুফ খান ওই বাড়ির মৃত আহম্মদ খানের ছেলে।
চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক নুরুল আলম মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

০৬ আগস্ট, ২০২০।