স্টাফ রিপোর্টার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে আগামি ৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে অংশ নিবে চাঁদপুর আবাহনী ক্রীড়াচক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ৮টি দল অংশগ্রহণ করবে।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। অনুশীলন উপলক্ষে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাই-ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বডির মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য মো. ফারুক খান, মিজানুর রহমান মিজিসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়রা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হযরত মাও. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, চাঁদপুর ক্রিকেট একাডেমি, পূর্ব শ্রীরামদী একাদশ, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার ও প্রফেসর পাড়া ক্রীড়া চক্র।
০২ ডিসেম্বর, ২০২১।
