মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক অ্যাড. সুইট ও সদস্য সচিব ডালিম

প্রেস বিজ্ঞপ্তি
মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইটকে আহ্বায়ক ও বোরহান উদ্দিন ডালিমকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন ও যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন।
কমিটির যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, অ্যাড. আক্তারুজ্জামান, শাহজালাল মাস্টার, সামিউল বাসির বিন হোসেন, জামাল হোসেন নাহিদ, ওসমান গনি সিকদার, সদস্য কামাল হোসেন, সুজন ঢালী, এবি বাহাউদ্দিন রিগ্যান, তানভীর আহমেদ, মাহফুজ আলম সরকার, মহিউদ্দিন মাহতাব জিকু, সুমন দর্জি, তামান্না আক্তার মাধবী, মানিক মিয়াজী, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সর্দার ও গোলাম মোস্তফা।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন ও যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন স্বাক্ষরিত কপিতে আরো উল্লেখ করেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।