
কচুয়া ব্যুরো
কচুয়ায় ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে কচুয়া-ঢাকা সড়কের দোঘর ঈদগাহ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ওইদিন উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতোহপুর গ্রামের বিজয় দেবনাথের ছেলে বিমল দেবনাথ তার দুই বন্ধু অজয় ও জোটনসহ মোটর সাইকেলযোগে হাজীগঞ্জ যাওয়ার পথে দোঘর ঈদগাহ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে বিমল নিহত হয়।
আহত অবস্থায় মোটর সাইকেলে থাকা দুই আরোহীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
