হাজীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা


যে অফিসে সরকারি টাকা যাবে সে অফিস তথ্য দিতে বাধ্য
……………উপ-পরিচালক সিরাজুল ইসলাম খান
হাজীগঞ্জ ব্যুরো
যে কোন নাগরিক, যে কোন অফিসে গিয়ে তথ্য চাইতে পারেন। যে অফিসে সরকারি টাকা যাবে, সে অফিস তথ্য দিতে বাধ্য এবং সেই তথ্য লিখিতভাবে দিতে হবে। তবে যে অফিসে তথ্য চাইবেন, সেই অফিস সংশ্লিষ্ট তথ্য হতে হবে। অস্পষ্ট ও কাল্পনিক কোন তথ্য দেয়া যাবে না।
গতকাল সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনকে আমরা সৎ উদ্দেশ্যে ব্যবহার করবো। কাউকে হয়রানি ও অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বিভ্রান্তিতে জড়াবো না। দুর্নীতিমুক্ত স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক উন্নয়ন কর্মকা- পরিচালনা এবং সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সরকার তথ্য অধিকার প্রণয়ন করেছে। এর সুফল ভোগ করে দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে তথ্য অধিকার আইন- ২০০৯ আইন কি, কেন এবং কিভাবে তথ্যের জন্য আবেদন করবো, কার কাছে তথ্য চাইবোসহ বিস্তারিত তুলে ধরেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিতির মধ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু প্রমুখ।
অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা আলো রানি সরকার, মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ মোস্তফা, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, কবির হোসেন মিয়াজী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।