মতলব উত্তরে উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মো. এনামুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করেছে ঠিকাদার সমিতি ও এলজিইডি দপ্তর। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রকৌশলী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক।
উপ-সহকারী প্রকৌশলী মো. ইউনুছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. রিপন হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ষাটনল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, বিশিষ্ট ঠিকাদার আলহাজ আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামান সরকার, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ঠিকাদার মাহবুব আলম বাবু, হারুনুর রশিদ, সফিকুল ইসলাম, মনির হোসেন, মামুন পাটোয়ারী মিঠু, সাইদুর রহমান লিটন, একাউন্টেট রফিকুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার রফিকুল ইসলাম, মাঠ সহকারী মাহবুব আলম প্রমুখ।