মতলব উত্তরে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল আলম কাজলের মায়ের দাফন সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল আলম কাজলের মা শামছুর নাহার (৮৫) গত ১০ ডিসেম্বর ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মরহুমের জানাযা গত ১১ ডিসেম্বর বাদ যোহর উপজেলার আনোয়ারপুর গ্রামের আকরামুননেচ্ছা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, জৈনপুর পীর আদনান আহমেদ সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ওসি লোকমান হোসেন, মরহুমের একমাত্র ছেলে মাসুদুল আলম কাজল, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কাউয়ূম খান, চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক ডা. খবির উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ইঞ্জিনিয়র কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম রাব্বানী পাপ্পু, সাপ্তাহিক মতলব বার্তার প্রকাশক ও সম্পাদক মো. টারজান মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান সরকার দুলাল, বর্তমান চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাজেদুল হাসান বাতেন, দুর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুলতান আহমেদ, বিশিষ্ট সমাজসেবক শাহদাত হোসেন চৌধুরী (সংগ্রাম), বর্তমান সাধারণ সম্পাদক সফিক শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইত্তেফাক, মিয়া মনিরসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
মরহুমার জানাজা পরিচালনা করেন মাওলানা ফয়েজ উল্ল্যাহ হানিফ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের কৃতী সন্তান মাসুদুল আলম কাজল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় অবস্থিত মতলব ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী।