মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বিশাল আনন্দ শোভাযাত্রা

মাহফুজ মল্লিক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তি হওয়ায় মতলব দক্ষিণে বিশাল অনন্দ শোভাযাত্রা বের হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ নভেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মতলব শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের চিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম,লিয়াকত হোসেন প্রধান, আনিছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লক্ষ্মী রানী দাস তাঁরা, জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজি, মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটারিয়ান কিশোর কুমার ঘোষ, মতলব সূর্যমূখী কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ সায়েদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপাদী দক্ষিণ ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউপির চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, খাদেরগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, নারায়ণপুর ইউপির চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল আল মামুন, কচিকাচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শুকুমার ঘোষ, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বাহক বাদল নন্দি, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি,পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান গোলাম সারোয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটারিয়ান শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেণ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলাা আ.লীগসহ সব সহযোগী সংগঠন, মতলব পৌরসভা, মতলব দক্ষিণ থানা, পৌর সদরের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন সংগঠন।