মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী
লীগের উদ্যোগে রোববার (৭ মার্চ) সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল মিজি, যুবলীগ নেতা মো. ওসমান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
০৮ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে আ.লীগের ৭ই মার্চ পালিত
Post navigation
