মতলব দক্ষিণে উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল সোমবার ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, সদস্য নুরুল ইসলাম নুরু, সহ-সভাপতি আলী আশ্রাফ পাটোয়ারী, দেওয়ার মো. রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম- সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টিপু, মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক ইকবাল পাটোয়ারী, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নমূলক সম্পাদক আক্তার সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলেক, সদস্য গোলাম মোস্তফা, আইয়ুব আলী, হাজি গিয়াস উদ্দিন, উত্তম দাস, নুর মোহাম্মদ বেপারী, জাহাঙ্গীর সরকার, জহির খাঁন, ফারুক আহম্মেদ বাদল।
সভায় ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামি ১৫ মে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিনকে ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে শুরুতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুম আলহাজ কাজী সুলতান আহম্মেদ ও দপ্তর সম্পাদক মরহুম ফখরুল ইসলামসহ মৃত দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।