মতলব দক্ষিণে পত্রিকার বিলিকারকদের খাদ্য সহায়তা

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার পত্রিকা বিলিকারকদের (হকার) মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। গতকাল রোববার (১০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া মতলব দক্ষিণ উপজেলা সদর ও নারায়ণপুর এলাকার পত্রিকা বিলিকারকদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।

১১ মে, ২০২০।